তরিকুল ইসলাম: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামী এক সপ্তাহ ব্যাপী শোক পালন, দলীয় কর্মসূচি ও বিভিন্ন কর্মসূচি গ্রহণের ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯:৩০ টায় এভার কেয়ার হাসপাতালে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যান্য নেতাকর্মীরা।
রুহুল কবির রিজভী দলের শোক কর্মসূচির বিবরণ উন্মুক্ত করে বলেন:
দেশব্যাপী এক সপ্তাহ শোক পালন করা হবে।
দলীয় অফিসে কালো পতাকা উত্তোলিত হবে।
বিএনপির সকল নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।
ঢাকা, বিভাগ ও জেলা কর্মসূচির কার্যালয়ে শোক বই খোলা থাকবে।
জানাজার সময় এবং অন্যান্য বিস্তারিত পরবর্তীতে ঘোষণা করা হবে।
তিনি আরো জানান, শোক কর্মসূচির সময় সকল স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে ও শোকসম্মত ভাবগাম্ভীর্যের সাথে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক ও সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া বিরাজ করছে এবং এই কর্মসূচির মাধ্যমে বিএনপি তা আরও প্রতিষ্ঠিত করতে চাইছে।
রিপোর্টার্স২৪/ঝুম