স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি শোক জানিয়েছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে এক্সে শোকবার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি লিখেছেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। বাংলাদেশের সেবা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাঁর আজীবন অবদান একটি স্থায়ী উত্তরাধিকার হিসেবে থেকে যাবে।
তিনি আরো লেখেন, বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে। এই কঠিন সময়ে আমাদের চিন্তা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সঙ্গে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তার আত্মার শান্তি কামনা করুন।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিও বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার পরিবারের সদস্যদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি এক্সে শোকবার্তায় লিখেছেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। তার আত্মা শান্তিতে বিশ্রাম নিক।
রিপোর্টার্স২৪/ঝুম