| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে সহকর্মীর গুলিতে প্রাণ গেল আনসার সদস্যের

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩০, ২০২৫ ইং | ৬:৫৬:৩০:অপরাহ্ন  |  115775 বার পঠিত
ময়মনসিংহে সহকর্মীর গুলিতে প্রাণ গেল আনসার সদস্যের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ময়মনসিংহ প্রতিনিধি:ময়মনসিংহের ভালুকায় দায়িত্ব পালনকালে সহকর্মীর শটগানের গুলিতে এক আনসার সদস্য নিহত হয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মেহরাবাড়ী এলাকায় লাবিব গ্রুপের সুলতানা সুয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত আনসার সদস্যের নাম বজেন্দ্র বিশ্বাস (৪৮)। তিনি সিলেট সদর উপজেলার কাদিরপুর গ্রামের পবিত্র বিশ্বাসের ছেলে। অপরদিকে অভিযুক্ত আনসার সদস্য নোমান মিয়া সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালুটুরি বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে। ঘটনার পর তাকে আটক করেছে পুলিশ।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মালেক জানান, ঘটনার সময় নোমান মিয়া ও বজেন্দ্র বিশ্বাস কারখানার ভেতরে একসঙ্গে বসে দায়িত্ব পালন করছিলেন। এ সময় অসাবধানতাবশত নোমানের হাতে থাকা শটগান থেকে গুলি বের হয়ে বজেন্দ্রের শরীরে লাগে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বজেন্দ্র বিশ্বাসকে মৃত ঘোষণা করেন।

পরিদর্শক মালেক আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের সম্ভাবনা রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪