শেরপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেরপুর সদর উপজেলার ঝুঁকিপূর্ণ ও দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এই পরিদর্শনে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামরুল ইসলাম এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবা হক।
পরিদর্শিত ভোটকেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চরপক্ষিমারী ইউনিয়নের ৬৫নং জংঙ্গলদী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ৪২নং ধানুরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ৬৬নং সাতপাখিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়ভাবে এই কেন্দ্রগুলো শেরপুর-১ আসনের অতি গুরুত্বপূর্ণ, ঝুঁকিপূর্ণ ও দুর্গম কেন্দ্র হিসেবে পরিচিত।
পরিদর্শনের সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান, ইউনিয়ন পরিষদের সদস্য ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স২৪/বাবি