| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাটমোহরে শিশুর ধর্ষণের অভিযোগে কিশোর গ্রফতার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ০১:২৩:০৭:পূর্বাহ্ন  |  ১০৯ বার পঠিত
চাটমোহরে শিশুর ধর্ষণের অভিযোগে কিশোর গ্রফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সোহান হোসেন (১৪) নামের এক কিশোরকে আটক করা হয়েছে। আটককৃত কিশোর উপজেলার গুনাইগাছা গুচ্ছ হঠাৎপাড়া গ্রামের পালিত রেহানা খাতুনের ছেলে। আমাসীর পিতা মৃত সে নানার বাড়িতে থাকে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে ৩ টার দিকে। জানা গেছে, গুনাইগাছা গুচ্ছ গ্রামের রফিকুল ইসলাম ৪ বছরের শিশু রুকাইয়া খাতুন বাড়ির উঠানে খেলছিল, বাড়িতে কেউ না থাকায় লম্পট সোহান তার নিজ বাড়িতে ডেকে নিয়ে পাশবিক নির্যাতনের চেষ্টা চালায়, শিশুটি চিৎকারে স্থানীয় লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে। 

রুকাইয়া খাতুনের মা আজিয়া খাতুন চাটমোহর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা করলে পুলিশ তাকে গুনাইগাছা খেলার মাঠ থেকে আটক করে। 

এ ব্যাপারে শিশু ভাই ইমন জানায়, এ ধরনের ঘটনা আমাদের পরিবারে ঘটবে কোন দিন ভাবিনি, আমার বাবা থেকেও নেই, তিনি সংসারের খরচ দেয় না, খুব কষ্ট করে মা বোনকে নিয়ে চলছি। আমরা গবির মানুষ আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আমার বোনের ন্যায় বিচার এবং অপরাধীর শাস্তির দাবি জানাচ্ছি। 

চাটমোহর থানা অফিসার ইনচার্জ মোঃ অলিউর রহমান জানান, এব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আটক করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪