| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতায় খালেদা জিয়ার স্মরণে শোকসভা

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ০৫:৫৮:১৮:পূর্বাহ্ন  |  131972 বার পঠিত
কলকাতায় খালেদা জিয়ার স্মরণে শোকসভা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কলকাতায় শোকসভা ও স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলকাতা প্রেসক্লাবে সনাতনী সংগঠনের আয়োজন করা ওই সভায় অংশগ্রহণকারীরা খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করেন এবং শোকপ্রকাশ করেন।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গোবিন্দ দাস বলেন, খালেদা জিয়ার পরিবার-পরিজন ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাই। চিত্রপরিচালক বিমল দে বলেন, তিনি দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ও দেশের জন্য কাজ করেছেন—তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে। সনাতনী সংগঠনের সদস্য প্রবীর গাঙ্গুলীও খালেদা জিয়ার তিনবারের প্রধানমন্ত্রীত্ব স্মরণ করে শোক জানান।

এ ছাড়াও, সংবাদে জানা গেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পৃথকভাবে শোক প্রকাশ করেছেন। কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাসও সাবেক প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ ব্যবস্থা নেয়—শোকবই রাখা হয়েছে; সাধারণ মানুষ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা এবং বৃহস্পতি, শুক্রবার ও সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শোকবার্তা জানাতে পারবেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪