| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া

reporter
  • আপডেট টাইম: ডিসেম্বর ৩১, ২০২৫ ইং | ৬:২৩:০২:অপরাহ্ন  |  75561 বার পঠিত
বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী রাষ্ট্র বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, “"সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র বিভাগ দেশের নির্দিষ্ট এলাকায় কমব্যাট ডিউটি পালন শুরু করেছে।”

এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে একবার রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, “এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে দশগুণ বেশি গতিসম্পন্ন এবং একে আটকে দেওয়ার মতো এয়ার ডিফেন্স সিস্টেম এখনও তৈরি হয়নি।”

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বেলারুশে মোতায়েনের পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। কারণ মধ্যমপাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫ হাজার ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এর ফলে বেলারুশ থেকে ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তু এবং যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত হানতে পারবে ওরেশনিক।

রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি ঢাকা আছে সবুজ রঙের নেটে। বেলারুশের ঠিক কোথায় এই ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করা হয়েছে, তা জানায়নি রুশ এবং বেলারেুশ সেনাবাহিনী।

পশ্চিমা রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কয়েক জন সদস্য এমন কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে, যেগুলো রাশিয়ার একদম ভেতরে আঘাত হানতে সক্ষম।

এমন তথ্য পাওয়ার পরই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে রাশিয়া।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪