| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চবি ভর্তি পরীক্ষা: প্রথম দিনে অংশ নিল ৭৯ হাজার শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০২, ২০২৬ ইং | ২০:০৯:৪৫:অপরাহ্ন  |  121718 বার পঠিত
চবি ভর্তি পরীক্ষা: প্রথম দিনে অংশ নিল ৭৯ হাজার শিক্ষার্থী
ছবির ক্যাপশন: সংগৃহীত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (২ জানুয়ারি) শুরু হয়েছে। প্রথম দিনে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা।

এ ইউনিটে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ অন্তর্ভুক্ত। ‘এ’ ইউনিটে সাধারণ আসনের সংখ্যা ১ হাজার ৯৩টি। এতে আবেদন করেছিলেন ৮৭,৬৯৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৯,৯২৪ জন, যা মোট আবেদনকারীর প্রায় ৯১ শতাংশ।

চবি ছাড়াও ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শাটল ট্রেনে বিশেষ শিডিউল এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে।

রিপোর্টার্স২৪/ আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪