| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বেনাপোলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৩, ২০২৬ ইং | ২১:৪৬:৩১:অপরাহ্ন  |  89834 বার পঠিত
বেনাপোলে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
ছবির ক্যাপশন: বেনাপোল চেকপোস্ট এলাকায় বিএনপির শ্রমিক দল ও চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বেনাপোল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭ টায় বেনাপোল চেকপোস্ট এলাকায় বিএনপির শ্রমিক দল ও চেকপোস্ট বাজার কমিটির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বেনাপোল চেকপোস্ট জামে মসজিদের ইমাম মাওলানা মো. মিজানুর রহমান।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যশোর-৮৫/১ শার্শা আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি মো. নাজিম উদ্দীন, সহসভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা কৃষকদল সভাপতি আমিরুল ইসলাম, পৌর যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন, বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ শ্রমিক ইউনিয়ন ও চেকপোস্ট বাজার কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে হাজার হাজার সাধারণ মানুষও অংশগ্রহণ করেন। মোনাজাতের আগে আলহাজ্ব নুরুজ্জামান লিটন ও বিএনপির অন্যান্য নেতারা মরহুমা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাতুল ফেরদৌস কামনার প্রার্থনা করেন।

দোয়া অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং দেশের শান্তি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। অনুষ্ঠানটি বেনাপোল পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস আলী ইদু সভাপতিত্বে এবং ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক সঞ্চালনায় সম্পন্ন হয়।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪