| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৬:৫৪:৫৬:অপরাহ্ন  |  86396 বার পঠিত
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৯ জানুয়ারি শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা অনুষ্ঠিত হবে।

এর আগে পরীক্ষা সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে নেওয়ার কথা থাকলেও, প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়েছে।

প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি ৫ নভেম্বর প্রকাশিত হয়েছিল। রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১০,২১৯ শূন্য পদের জন্য সাত লাখ ৪৫ হাজার ৯২৯ জন আবেদন করেছেন।

দ্বিতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪,১৬৬ শূন্য পদে আবেদন করেছেন তিন লাখ ৩৪ হাজার ১৫১ জন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪