| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মরদেহ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ১৬:৫১:২০:অপরাহ্ন  |  ৫৯০ বার পঠিত
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, একজনের মরদেহ উদ্ধার

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন আরও একজন।  

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, কেরানীগঞ্জের নারকেলবাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায়  সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। মোট ৭টি ইউনিট টানা চেষ্টা চালিয়ে দুপুর ২টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনে দগ্ধ হয়েই তার মৃত্যু হয়েছে।

এদিকে আহত আরেকজনকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।  বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, মানিক নামের ওই ব্যক্তির শরীরের ১০০ শতাংশই পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। 


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪