| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঘল, সম্পাদক আলিম পুনর্নির্বাচিত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৫, ২০২৬ ইং | ০০:২৭:০৭:পূর্বাহ্ন  |  53694 বার পঠিত
বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঘল, সম্পাদক আলিম পুনর্নির্বাচিত

বগুড়া প্রতিনিধি: বগুড়া স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভায় পুনরায় সভাপতি হিসেবে মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক হিসেবে এইচ আলিম নির্বাচিত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে বগুড়া শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মোস্তফা মোঘল। সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর সংগঠনের বিগত বছরের বার্ষিক কার্যক্রম প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এইচ আলিম। কোষাধ্যক্ষ সানাউল হক শুভ আয়-ব্যয়ের হিসাব পেশ করেন, যা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি রাহাত রিটু, জহুরুল ইসলাম ও তোফাজ্জল হোসেন। সভায় সংগঠনকে আরও গতিশীল করা, বগুড়ার ক্রীড়া উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা, নতুন ক্রীড়াবিদ তৈরিতে সহযোগিতা করা এবং ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের অনুপ্রাণিত করার বিষয়ে একাধিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা শেষে গঠনতন্ত্র অনুযায়ী ২০২৫ সালের কমিটি ভেঙে দিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে সাবেক সভাপতি রাহাত রিটুকে চেয়ারম্যান এবং জহুরুল ইসলামকে সদস্য করা হয়। পরবর্তী নির্বাচনে সভাপতি পদে মোস্তফা মোঘল এবং সাধারণ সম্পাদক পদে এইচ আলিম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সহ-সাধারণ সম্পাদক শামীম আলম, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ এবং নির্বাহী সদস্য রাহাত রিটু, জহুরুল ইসলাম ও শামীম আলম।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪