| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ার তেল কিনলে ভারতের ওপর উচ্চ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৬:৫৫:১৬:অপরাহ্ন  |  76536 বার পঠিত
রাশিয়ার তেল কিনলে ভারতের ওপর উচ্চ শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়া থেকে তেল আমদানি কমাতে যুক্তরাষ্ট্রের দাবি মানতে ব্যর্থ হলে ভারতের ওপর আরও বেশি শুল্ক আরোপ করা হতে পারে। রবিবার (৪ জানুয়ারি) এই সতর্কতা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ সময় এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে, যদি চাইলে খুব দ্রুত তাদের ওপর শুল্ক বৃদ্ধি করা সম্ভব।

ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভালো মানুষ। তিনি জানেন আমি খুশি নই। আমাকে খুশি করা গুরুত্বপূর্ণ।” তিনি আরও বলেন, ভারতের রাশিয়ার সঙ্গে বাণিজ্য প্রসঙ্গে আমার উপর শুল্ক বৃদ্ধি করা একটি অপশন।

রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে গত বছর যুক্তরাষ্ট্র ভারতের রফতানি পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করে ৫০ শতাংশে উন্নীত করেছিল। উচ্চ শুল্ক সত্ত্বেও নভেম্বরে ভারতের আমদানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

উল্লেখ্য, রাশিয়া থেকে ভারতের তেল আমদানি সামান্য কমেছে। ভারত সরকার শোধনাগারগুলোকে রাশিয়া ও যুক্তরাষ্ট্র থেকে সাপ্তাহিক তেল কেনার তথ্য জমা দিতে বলছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে ভারতের রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি দৈনিক ১০ লাখ ব্যারেলের নিচে নেমে আসতে পারে।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্তত তিনবার ফোনে ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। গত মাসে দিল্লিতে ভারতের বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল যুক্তরাষ্ট্রের ডেপুটি ট্রেড রিপ্রেজেন্টেটিভ রিক সুইটজারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়ে বৈঠক করেন। তবে আলোচনা এখনো কোনও চূড়ান্ত সমাধানে পৌঁছায়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪