| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৮ ডিগ্রির শীতে চুয়াডাঙ্গায় চরম দুর্ভোগ

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৮, ২০২৬ ইং | ১০:০৫:২৪:পূর্বাহ্ন  |  ১০০৭১০০ বার পঠিত
৮ ডিগ্রির শীতে চুয়াডাঙ্গায় চরম দুর্ভোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: চুয়াডাঙ্গা জেলায় টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। প্রতিদিনই তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস।

পৌষের কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জেলার স্বাভাবিক জনজীবন। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা আরও বেড়েছে। সন্ধ্যা নামলেই চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ছে। বেলা বাড়লেও সূর্যের দেখা মিলছে ক্ষীণভাবে, তাতে শরীরে তেমন উষ্ণতা মিলছে না।

ফলে জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল জনগোষ্ঠী। শীতের প্রকোপে ব্যাহত হচ্ছে কৃষিকাজও। বিশেষ করে ধানের বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা।

এদিকে শীতজনিত নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে জেলার বিভিন্ন হাসপাতালে। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, আপাতত আবহাওয়ার এ পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন শীতের তীব্রতা অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪