| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান কেঁপে উঠল ৫.৮ মাত্রার ভূমিকম্পে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ৬:৪৪:১৭:অপরাহ্ন  |  25466 বার পঠিত
পাকিস্তান কেঁপে উঠল ৫.৮ মাত্রার ভূমিকম্পে

ইন্টারন্যাশনাল ডেস্ক: শুক্রবার (৯ জানুয়ারি) সকালে পাকিস্তানজুড়ে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডি, খাইবার পাখতুনখোয়া প্রদেশসহ আশেপাশের এলাকা কেঁপে উঠেছে।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকায় এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার নিচে।

কম্পনের সময় সোয়াত, শাংলা, বুনেরসহ আশেপাশের জেলাগুলোর ভবন কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা ঘরবাড়ি ছাড়িয়ে রাস্তায় বের হন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরেও পাকিস্তানে কয়েক দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল। বিশেষ করে হিন্দুকুশ অঞ্চলে উৎপন্ন ৫.৩ মাত্রার কম্পনটি ছিল তাৎপর্যপূর্ণ। ভৌগোলিক অবস্থানের কারণে পাকিস্তান ও আফগানিস্তান অঞ্চলটি ভূমিকম্প প্রবণ এলাকা, যেখানে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে প্রায়ই শক্তিশালী কম্পন ঘটে। গত সেপ্টেম্বরে আফগানিস্তানে এমন ভূকম্পনে দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪