| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ৪

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:৩৩:৩৫:অপরাহ্ন  |  32938 বার পঠিত
কুমিল্লায় ত্রিমুখী সংঘর্ষে চলন্ত বাসে আগুন, নিহত ৪

রিপোর্টার্স২৪ ডেস্ক: কুমিল্লার দাউদকান্দিতে বাস-অটোরিকশা-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের কারণে বসে আগুন ধরে যায় এবং অগ্নিদগ্ধ হয়ে অন্তত চার জন মৃত্যুবরণ করে। নিহতদের মধ্যে দুই শিশু, এক নারী, এক পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার মজুমদার। ঘটনাস্থল থেকে শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি জানান, মোটরসাইকেল এবং বাসের সংঘর্ষে মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের পর আমরা দেখতে পাই একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পড়ে আছে। ফায়ার সার্ভিস উদ্ধারকাজ পরিচালনা করছে।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪