| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ০৯, ২০২৬ ইং | ২২:৩৪:০০:অপরাহ্ন  |  78738 বার পঠিত
১২ ঘণ্টায় ৯ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ডেস্ক: দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানে শক্তিশালী ও ধারাবাহিক ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার ভোরে পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। একই সময়ে ভারতের গুজরাট রাজ্যে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে ছোট-বড় মোট ৯টি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) জানিয়েছে, শুক্রবার ভোরে তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চলে ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, এই ভূমিকম্পের কম্পন শুধু পাকিস্তানেই নয়, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানেও অনুভূত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোথাও হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গুজরাটে একের পর এক কম্পন

এদিকে ভারতের গুজরাট রাজ্যের রাজকোট জেলায় একের পর এক ভূমিকম্পে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয়ে শুক্রবার ভোর পর্যন্ত এসব কম্পন অনুভূত হয়। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, রিখটার স্কেলে সবগুলো ভূমিকম্পই ‘মাইক্রো’ ও ‘মাইনর’ শ্রেণির ছিল।

বৃহস্পতিবার রাত ৮টা ৪৩ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় এবং শুক্রবার সকাল ৮টা ৩৪ মিনিটে সর্বশেষ কম্পন রেকর্ড করা হয়। এ সময়ের মধ্যে মোট ৯টি ভূমিকম্প শনাক্ত করা হয়েছে।

সবগুলো ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজকোট জেলার উপলেতা শহরের উত্তর-পশ্চিমে প্রায় ২৭ থেকে ৩০ কিলোমিটার দূরে। যদিও এসব কম্পনে কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সাধারণত গুজরাটের কচ্ছ অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি থাকলেও রাজকোট এলাকায় এভাবে ধারাবাহিক কম্পন হওয়াকে ‘অস্বাভাবিক’ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। সূত্র: ডন, ইন্ডিয়া টুডে

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪