| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৫ ইং | ১৪:২৩:৫১:অপরাহ্ন  |  ১৮২২৬৬৪ বার পঠিত
বাউফলে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন
ছবির ক্যাপশন: বাউফলে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী পালন

বাউফল প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে তাকে স্মরণ করা হয়েছে। 


রোববার (১ জুন) সকাল ১০টায় উপজেলার ইন্জিনিয়ার এ কে এম ফারুক আহমেদ তালুকদার এর বাসভবনে এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, পাশাপাশি অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  


পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাউফল উপজেলার পৌর বিএনপিসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র রাজনৈতিক নেতাকর্মী এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা শহীদ জিয়াউর রহমানের স্মরনে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র‍্যালি ও  বের করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পরে পৌর বিএনপির  আয়োজনে এক আলোচনা সভায় তার জীবন ও কর্ম নিয়ে বক্তারা বলেন, তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও দেশগঠনে অগ্রণী ভূমিকার নায়ক।  


দোয়া ও মিলাদ মাহফিলে উলামায়ে কেরাম তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন। এছাড়াও, স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অসহায় পরিবারদের মধ্যে চাল, ডাল, চিনি, সেমাই ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।  


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাউফল উপজেলার স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজসেবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ। তারা শহীদ প্রেসিডেন্টের আদর্শকে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

 

শহীদ জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে নিহত হন। তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে সারাদেশে বিএনপি ও বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করে থাকে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪