| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বকেয়া বেতন-ভাতার দাবিতে জিএমপি কমিশনারের কাছে ডার্ড গ্রুপের শ্রমিকদের স্মারকলিপি প্রদান

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৫ ইং | ১৪:৪৭:১১:অপরাহ্ন  |  ১৮৩২৬১৫ বার পঠিত
বকেয়া বেতন-ভাতার দাবিতে জিএমপি কমিশনারের কাছে ডার্ড গ্রুপের শ্রমিকদের স্মারকলিপি প্রদান
ছবির ক্যাপশন: বকেয়া বেতন-ভাতার দাবিতে জিএমপি কমিশনারের কাছে ডার্ড গ্রুপের শ্রমিকদের স্মারকলিপি প্রদান

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলার সাটিয়াবাড়ি এলাকার ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ও অন্যান্য পাওনা পরিশোধ না করায় এবং ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাবিদ-উদ-দৌলা ও চেয়ারম্যান ইত্তেমাদ-উদ-দৌলা’র গ্রেফতারের দাবিতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন কারখানার শ্রমিকরা।


রোববার (১ জুন) দুপুর ২টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনারের কার্যালয়ে গিয়ে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকরা এ স্মারকলিপি প্রদান করেন।


বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম বলেন, চুক্তি ভঙ্গের দায়ে ২০২৪ সালে রাষ্ট্রপক্ষের করা মামলায় ২০২৫ সালের গত ২৮ জানুয়ারি শ্রম আদালত মালিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলেও এখনো মালিকদের গ্রেফতার করা হয়নি।


তিনি আরো বলেন, কারখানাটি এক বছর আগে বন্ধ হয়ে গেছে। কিন্তু এখনো নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিটসহ সব ধরনের পাওনা আটকে রেখেছে মালিকপক্ষ। শ্রমিকরা দীর্ঘদিন ধরে দ্বারে দ্বারে ঘুরছে। আমরা মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবি জানাচ্ছি।


কারখানার মেকানিক্যাল ডেপুটি ম্যানেজার সবিমল ঘোষ বলেন, ২০১১ সাল থেকে এখানে কাজ করছি। এখনো পাঁচ মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ড ও সার্ভিস বেনিফিট পাইনি। পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে, প্রতিদিন খাবার জোগাড় করাও দুরূহ।


এ বিষয়ে ডার্ড গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।


এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের শ্রীপুর জোনের ইনস্পেক্টর আব্দুল লতিফ খান বলেন, শ্রমিকরা দীর্ঘদিন ধরেই পাওনা আদায়ের দাবিতে আন্দোলন করছেন। আজকের বিষয়টি মেট্রোপলিটন পুলিশ দেখবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪