| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা খেলতে প্রস্তুত, তুমি তো পলাতক: ফারুক

reporter
  • আপডেট টাইম: জুন ০১, ২০২৫ ইং | ১৬:১২:১৪:অপরাহ্ন  |  ১৮০৯৬৬৯ বার পঠিত
আমরা খেলতে প্রস্তুত, তুমি তো পলাতক: ফারুক
ছবির ক্যাপশন: আমরা খেলতে প্রস্তুত, তুমি তো পলাতক: ফারুক

নারায়নগঞ্জ প্রতিনিধি:

বিএনপিকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক।


রোববার (১ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘যখনই ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের বিদায় হয়, তখনই ষড়যন্ত্রের নতুন জাল বিছানো হয়। আওয়ামী লীগকে যেভাবে জনগণ প্রত্যাখ্যান করেছে, ঠিক সেই সময় নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে বিএনপিকে মাইনাস করার জন্য।’


ফারুক আরও বলেন, ‘ষড়যন্ত্র মোকাবিলায় নেতৃত্ব কে বড়, কে ছোট, কে ধনী, কে গরিব—সেসব দেখা যাবে না। একটাই পরিচয় চলবে—আমি বিএনপি। আমার নেতা শহীদ জিয়া, নেত্রী বেগম খালেদা জিয়া এবং নেতা তারেক রহমান। এ তিনজন অপরিহার্য, আমি নই। বিএনপি আপস করে না। শহীদ জিয়া আপস করেননি বলেই জীবন দিতে হয়েছে।’


শামীম ওসমানের উদ্দেশে তিনি বলেন, ‘তুমি এখন নাই, তুমি পলাতক। এই মাটিতে শামীম ওসমানরা ছিল। তাদের অত্যাচারে আমার নেত্রীকে ঘন্টার পর ঘন্টা এই সাইনবোর্ডে বসিয়ে রেখেছিল। শামীম ওসমান বলেছিল, আসুন খেলি। খেলার মাঠ খালি, আমরা প্রস্তুত তুমি তো নাই। তখন খেলা করেছো অস্ত্র, পুলিশের উপর নির্ভর করে। এখন খেলার সময়, রেফারি মাঠে খেলা সঠিক হবে। খেলতে আসো আমার এই মিতালি মার্কেটের ১১জন দিয়ে খেলবো।’


তিনি আরও বলেন, “আওয়ামী লীগ ১৬ বছর ক্ষমতায় থেকেও বিএনপির নেতাকর্মীদের কবরস্থান ও পানিতে ঘুমাতে বাধ্য করেছে। এখন নতুন করে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। নতুন দল গঠন করে নাটক চলছে। জনগণের প্রত্যাশা ছিল দ্রুত নির্বাচন হবে। কিন্তু ৯ মাস পার হয়ে গেলেও এখনো রোডম্যাপ বা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়নি। ক্ষমতা সংসদের হাতে তুলে দিতে হবে, তা না হলে জনগণ মেনে নেবে না।”


আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুবদল নেতা ও মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হোসেন বাদশা।


এসময় আরও উপস্থিত ছিলেন নাসিক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, মিতালী মার্কেট দোকানদার সমিতির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ শিপন, সমাজসেবক হাজী কমর আলী মাতব্বরসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ব্যবসায়ীবৃন্দ।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪