| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইসরাইল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৫, ২০২৬ ইং | ১৫:৫৪:৪৩:অপরাহ্ন  |  ৭৬২১৮৭ বার পঠিত
৪.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইসরাইল

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরাইলের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এই কম্পনের প্রভাব দেশটির মধ্যাঞ্চল পর্যন্ত অনুভূত হওয়ায় মৃত সাগর (ডেড সি) অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইসরাইলের দিমোনা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে। অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সংবেদনশীল ডেড সি রিফট ভ্যালি এলাকায় অবস্থিত, যা দীর্ঘদিন ধরেই ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত।

স্থানীয় সময় সকাল আনুমানিক ৯টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। কম্পনের তীব্রতায় অনেক মানুষ ঘর থেকে বেরিয়ে আসেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কম্পনের অভিজ্ঞতা শেয়ার করেন।

ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড জানায়, ভূমিকম্পের সঙ্গে সঙ্গে তাদের স্বয়ংক্রিয় সতর্কতা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। ডেড সি সংলগ্ন বিভিন্ন এলাকায় সতর্ক সংকেত বেজে ওঠে, যাতে সাধারণ মানুষ দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারে।

দেশটির জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে, ইসরাইলি পুলিশ জানিয়েছে, যেসব এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে সেখানে ভবন, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনসমাগমস্থল পরিদর্শনের জন্য অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে স্থানীয় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪