| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছর কারাদণ্ড

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৬, ২০২৬ ইং | ১৩:৩১:৪৫:অপরাহ্ন  |  ৭৫২৭২২ বার পঠিত
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছর কারাদণ্ড
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়ার দায়ে শুক্রবার (১৬ জানুয়ারি) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করে।

আদালত জানায়, ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারি করার মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে কর্তৃপক্ষকে বাধা দেওয়ার দায়ে ইউন সুক-ইওল দোষী সাব্যস্ত হয়েছেন। একজন বিচারক বলেন, “ইউনের কর্মকাণ্ডে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়ে। কিন্তু তিনি এর জন্য কোনো অনুশোচনা প্রকাশ করেননি।”

২০২৪ সালের শেষ দিকে ব্যর্থ সামরিক আইন জারির মাধ্যমে রাষ্ট্রক্ষমতা দখলের চেষ্টা করার অভিযোগে চলা চারটি মামলার মধ্যে এটিই প্রথম রায়।

৬৫ বছর বয়সি ইউন সুক-ইওল ২০২৪ সালের ৩ ডিসেম্বর রাতে হঠাৎ করে সামরিক আইন জারি করেন। তবে বিরোধী দল নিয়ন্ত্রিত জাতীয় সংসদ দ্রুত তা বাতিল করে দেয় এবং সাধারণ মানুষ রাস্তায় নেমে সেনাদের সংসদ দখলে বাধা দেয়। মাত্র ছয় ঘণ্টার মধ্যেই সামরিক আইন প্রত্যাহার করা হয়।

১৯৮০-এর দশকে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এটি দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির প্রথম ঘটনা, যা দেশকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে ফেলেছিল।

সূত্র: রয়টার্স

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪