| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ০৬:৩৭:০২:পূর্বাহ্ন  |  ১৮৪৩৫১০ বার পঠিত
লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার আরমান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ শিক্ষার্থী হত্যার ঘটনায় আরমান হোসেন ভূঁইয়া নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। রবিবার (১ জুন) রাতে রায়পুর থানা এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরে তাকে সদর থানার শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 

গ্রেপ্তার আরমান লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি।

তিনি লক্ষ্মীপুর পৌরসভা ১২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ির বাসিন্দা।

জানা গেছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরের ঝুমুরে শিক্ষার্থীদের ওপর স্বসস্ত্র হামলা চালান আরমানসহ তার অনুসারীরা। এ ছাড়া শুরু থেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত পলিটেকনিকের শিক্ষার্থীদেরকে হুমকি দিয়েছেন তিনি। 

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘আরমান সদর থানায় শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত।

তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।’



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪