| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আনুষ্ঠানিকভাবে কুর্দি ভাষাকে স্বীকৃতি দিল সিরিয়া

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৫:৩৯:৩৬:অপরাহ্ন  |  ৭৪৯১৮৬ বার পঠিত
আনুষ্ঠানিকভাবে কুর্দি ভাষাকে স্বীকৃতি দিল সিরিয়া
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা গতকাল শুক্রবার রাতে এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন, যার মাধ্যমে সিরিয়ায় কুর্দিদের অধিকার সুরক্ষা নিশ্চিত করা হবে। ডিক্রিতে কুর্দি ভাষাকে সিরিয়ার একটি ‘জাতীয় ভাষা’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং কুর্দিদের অন্যতম প্রধান উৎসব নওরোজকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া ১৯৬২ সালের বিতর্কিত আদমশুমারির মাধ্যমে যেসব কুর্দি নাগরিকত্ব হারিয়েছিলেন তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

ডিক্রিটি এমন এক সময়ে আসলো, যখন যুক্তরাষ্ট্র-সমর্থিত কুর্দি বাহিনী ও দামাস্কাসের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।

কুর্দি জনগোষ্ঠী সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য

কুর্দিরা মেসোপটেমিয়ান সমতল ভূমি ও পাহাড়ি অঞ্চলের একটি নৃতাত্ত্বিক গোষ্ঠী। বর্তমানে তারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পূর্ব সিরিয়া, উত্তর ইরাক, উত্তর-পশ্চিম ইরান ও দক্ষিণ-পশ্চিম আর্মেনিয়ায় ছড়িয়ে আছে। আড়াই থেকে সাড়ে তিন কোটি কুর্দি এই অঞ্চলে বসবাস করে এবং তারা মধ্যপ্রাচ্যের চতুর্থ বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী।

তাদের সংস্কৃতি ও ভাষা তাদের পরিচয়ের মূল ভিত্তি, যদিও অধিকাংশ কুর্দি সুন্নি মুসলিম হলেও তাদের মধ্যে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসও প্রচলিত। কুর্দিরা কখনো স্থায়ী রাষ্ট্র পায়নি; তাই তারা বিভিন্ন দেশে নিজ নিজ পরিচয়ে (তুর্কি কুর্দি, ইরাকি কুর্দি, ইরানি কুর্দি, সিরীয় কুর্দি) পরিচিত।

ডিক্রির মূল বক্তব্য

  • কুর্দি ভাষাকে জাতীয় ভাষা হিসেবে স্বীকৃতি
  • নওরোজকে জাতীয় ছুটি ঘোষণা
  • কুর্দি জনগোষ্ঠীর সমান নাগরিক অধিকার নিশ্চিত করা
  • ১৯৬২ সালের আদমশুমারিতে নাগরিকত্ব হারানো কুর্দিদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার আহ্বান
  • রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্তিমূলক জাতীয় আলোচনায় অংশগ্রহণ এবং সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করার নির্দেশ

সামরিক ও নিরাপত্তা পরিস্থিতি

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, দেইর হাফ অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তারা কুর্দি অংশীদারদের সঙ্গে বৈঠক করেছে। এছাড়া কুর্দি বাহিনী এসডিএফ প্রধান মাজলুম আবদি জানিয়েছেন, আলেপ্পোর পূর্ব দিক থেকে তাদের বাহিনী ইউফ্রেটিস নদীর পূর্বাঞ্চলে পুনরায় মোতায়েন করা হবে।

সূত্র : আলআ্যারাবিয়া।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪