বরিশাল প্রতিনিধি: দীর্ঘদিনের দ্বিধা ও বিভক্তির অবসান ঘটিয়ে বরিশালের বানারীপাড়া শ্রীগুরু সংঘের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ শ্রীগুরু সংঘ, কেন্দ্রীয় আশ্রমের আওতাধীন বানারীপাড়া শাখা সংঘে সর্বসম্মতিক্রমে বন্দর বাজারের বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বাবু ভক্ত কর্মকারকে সভাপতি এবং কাপড় ব্যবসায়ী জহর সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
নবগঠিত এই কমিটি শাখা সংঘকে ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সদস্য ও ভক্তবৃন্দ। কমিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ মৃধা। এ জন্য শাখা সংঘের পক্ষ থেকে তার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
রিয়াজ মৃধা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি ঐক্যবদ্ধ ও অসাম্প্রদায়িক বানারীপাড়া গড়তে তিনি ও তার দল কাজ করে যাবে।
সভাপতি ভক্ত কর্মকার শ্রীগুরু সংঘের মূলনীতি—সত্য, সেবা, নীতি ও ধর্ম—অনুসরণ করে মানবকল্যাণ ও সঙ্ঘ শক্তি প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।
গত ১৬ জানুয়ারি শুক্রবার বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাসস্ট্যান্ড সংলগ্ন বণিক বাড়ির শ্রীগুরু মন্দির প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এই কমিটি গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২ ফেব্রুয়ারি সকলের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
রিপোর্টার্স২৪/বাবি