| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কম্বোডিয়া ও পূর্ব তিমুরের সঙ্গে প্রীতি ম্যাচের জন্য আলোচনা করছে বাফুফে

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ০৫:১২:৪২:পূর্বাহ্ন  |  ১৫৬২৫৯ বার পঠিত
কম্বোডিয়া ও পূর্ব তিমুরের সঙ্গে প্রীতি ম্যাচের জন্য আলোচনা করছে বাফুফে

স্পোর্টস ডেস্ক: আগামী মার্চের ফিফা উইন্ডোতে জাতীয় দলের প্রস্তুতির অংশ হিসেবে প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এ লক্ষ্যে কম্বোডিয়া ও পূর্ব তিমুর জাতীয় দলের সঙ্গে সম্ভাব্য খেলার বিষয় নিয়ে আলোচনা চলছে।

শনিবার বাফুফে ভবনে জাতীয় দল কমিটির সভা শেষে এ তথ্য নিশ্চিত করা হয়। বাফুফের লক্ষ্য ঘরের মাঠে, বিশেষ করে সিলেটে ম্যাচটি আয়োজন করা। তবে দেশের ভেন্যু অনিশ্চয়তার কারণে প্রীতি ম্যাচ বিদেশে খেলার বিকল্পও রাখা হয়েছে। ম্যাচটি ২০ থেকে ২৮ মার্চের মধ্যে কোনো একদিন হতে পারে।

প্রতি ম্যাচের পরিকল্পনা হচ্ছে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচের প্রস্তুতির জন্য। জাতীয় দল ২০ মার্চ থেকে ক্যাম্প শুরু করবে এবং ২৮ মার্চ সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়বে।

এদিকে, জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। বর্তমান চুক্তি অনুযায়ী সিঙ্গাপুর ম্যাচটি হতে যাচ্ছে তাঁর শেষ ম্যাচ। কোচের মেয়াদ বাড়ানো হবে কি না, তা সিদ্ধান্ত হবে ম্যাচের পারফরম্যান্স পর্যবেক্ষণের পর। বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, সিঙ্গাপুর ম্যাচের পারফরম্যান্স দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪