| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তান শপিংমলে আগুনে ৫ জনের মৃত্যু, উদ্ধার অভিযান অব্যাহত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:৪৫:১৮:পূর্বাহ্ন  |  ৭৪৬৫২৫ বার পঠিত
পাকিস্তান শপিংমলে আগুনে ৫ জনের মৃত্যু, উদ্ধার অভিযান অব্যাহত

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের করাচির এম এ জিন্নাহ সড়কের বহুতল শপিংমল গুল প্লাজাতে শনিবার (১৭ জানুয়ারি) রাতে ভয়াবহ আগুন লেগে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লেগে কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি এবং উদ্ধার অভিযান এখনও চলমান।

করাচির সিভিল হাসপাতালের ট্রমা সেন্টারের নির্বাহী পরিচালক সাবির মেমন জানান, অগ্নিকাণ্ডে তিনজনের মরদেহ হাসপাতালে আনা হয়, যারা হাসপাতালে আনার আগেই মারা যান। আরও পরে উদ্ধারকাজের সময় মৃতের সংখ্যা বেড়ে পাঁচে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন করাচির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল সৈয়দ আসাদ রেজা। আহত হয়েছেন অন্তত ২০ জন।

মলটির ভবনটি বেশ পুরোনো এবং এতে ছোট-বড় মিলিয়ে প্রায় ১,২০০টি দোকান রয়েছে। কাপড়, তৈজসপত্র, ইলেকট্রনিক যন্ত্রাংশ, সুগন্ধি ও প্রসাধনীসহ নানা ধরনের পণ্য থাকায় আগুনের তীব্রতা বেড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা সকালেও আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

উদ্ধারকাজের মুখপাত্র হাসানুল হাসিব খান জানিয়েছেন, আগুনের প্রায় ৩০ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ভবনের কাঠামো পুরোনো হওয়ায় যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। তাই ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ চালাচ্ছেন।

স্থানীয় কর্তৃপক্ষ আহত ও মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা বিবেচনা করে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪