| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ০৬:০১:৩৭:পূর্বাহ্ন  |  ২৪৮৯৭৫০ বার পঠিত
চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার
ছবির ক্যাপশন: চাঁদপুর জেলা আ.লীগ সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি: 

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।


সোমবার (২ জুন) সকালে শান্তিনগরে মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এদিন দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।


কদমতলী থানা পুলিশ জানায়, গেল বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সন্দেহাতিত আসামী হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। (মামলা নম্বর ৫৯১২/২৪)


চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে ঢাকা কদমতলী থানায় মামলা আছে জানতে পেরেছি। তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কীনা খোঁজ নেয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪