| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২০, ২০২৬ ইং | ২৩:২৪:৫১:অপরাহ্ন  |  ৭২০৬৬৯ বার পঠিত
বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবার সরিয়ে নিচ্ছে ভারত
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

রিপোর্টার্স২৪ ডেস্ক: নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিক ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে দেশে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে এ সিদ্ধান্ত নেওয়া হলো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে সরকারি সূত্র জানিয়েছে। সূত্রগুলো জানায়, এটি একটি সম্পূর্ণ সতর্কতামূলক পদক্ষেপ।

সরকারি সূত্রের বরাতে বলা হয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশনসহ বাংলাদেশে ভারতের বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীল পরিবারের সদস্যদের আপাতত ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে একই সঙ্গে সূত্রগুলো স্পষ্ট করে জানায়, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশে ভারতের কূটনৈতিক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনসহ সংশ্লিষ্ট সব কূটনৈতিক ও সরকারি দপ্তর আগের মতোই খোলা থাকবে এবং নিয়মিত কার্যক্রম অব্যাহত থাকবে।

ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আরও জানানো হয়, কূটনৈতিক সেবা প্রদান বা দ্বিপক্ষীয় যোগাযোগের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি করবে না।

বিশ্লেষকরা মনে করছেন, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির দিকে নজর রেখে আগাম সতর্কতা হিসেবেই এ পদক্ষেপ নিয়েছে ভারত।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪