| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১৩:১৮:১৫:অপরাহ্ন  |  ১৮০৬৫৭৩ বার পঠিত
মাগুরায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ছবির ক্যাপশন: মাগুরায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু

মাগুরা প্রতিনিধি:

মাগুরায় এক বাসকে পাশ কাটিয়ে সামনে যাওয়ার সময় অন্য বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। রোববার (১ জুন) বিকেল সোয়া ৫টার দিকে মাগুরা পৌরসভার আবালপুর এলাকায় মাগুরা–ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত ব্যক্তিরা হলেন মাগুরা সদর উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের বকুল মোল্লার ছেলে সাজিম মোল্লা (২০), হাজিপুর পশ্চিমপাড়ার লাল মিয়ার ছেলে রবিন মিয়া (১৮) এবং শালিখা উপজেলার গজদুর্বা গ্রামের রেজাউল ইসলামের ছেলে জিসান ইসলাম (১৯)।


প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা তিনজনই পরস্পর বন্ধু। তাঁদের মধ্যে সাজিম ও জিসান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁরা মাগুরা শহর থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের আবালপুর হাওর এলাকায় পৌছালে দ্রুতগামী মোটরসাইকেলটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে অপর বাস দ্রুতি পরিবহনের চাপায় তিনজন মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটে।


মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায় এবং মরদেহগুলো সড়কের ওপর ছড়িয়ে–ছিটিয়ে পড়ে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে পুলিশ। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।


মাগুরা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সিদ্ধার্থ মজুমদার জানান, বিকেল সোয়া ৫টার দিকে আবালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠের সামনের মহাসড়কে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন। মোটরসাইকেলটি মাগুরা থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। আর বাসটি ঝিনাইদহ থেকে মাগুরার দিকে আসছিল। মোটরসাইকেলটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আর গুরুতর আহত অবস্থায় একজনকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় উনিও মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪