| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার

reporter
  • আপডেট টাইম: জুন ০২, ২০২৫ ইং | ১৪:৩০:৪০:অপরাহ্ন  |  ১৮৩৮৪২৮ বার পঠিত
ভাঙ্গায় কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার
ছবির ক্যাপশন: ভাঙ্গায় কৃষকের উৎপাদনশীলতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের ভাঙ্গায় আধুনিক, বিষমুক্ত ও জলবায়ু সহনশীল কৃষি উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সোমবার (২ জুন) দুপুরে  অনুষ্ঠিত কংগ্রেসে উপকারভোগী কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন।


কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউনিউট্রিশন এন্টার প্রেরনশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ পার্টনার এর আওতায় পার্টনার ফিল্ম স্কুল কংগ্রেস আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।


ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ফরিদপুরের উপপরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান।


উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) রইচ উদ্দিন।


সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোল্লা আল -মামুন। উৎপাদনশীলতা বৃদ্ধিতে ফিল্ড স্কুল কংগ্রেস সেমিনারের উপর বিষদ আলোচনা করেন প্রশিক্ষক হাফিজ হাসান।


উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ ইকবাল হোসেনের তত্তাবধানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পার্টনার ফিল্ড স্কুলের উপকার ভোগী শিক্ষার্থী কৃষকরা।


বক্তারা বলেন, কৃষকের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টার চালু করা হয়েছে। এ ধরনের কংগ্রেসে কৃষক প্রতিনিধিদের অভিজ্ঞতা বিনিময়, বাস্তবভিত্তিক প্রশিক্ষণ এবং উদ্ভাবনী চর্চার প্ল্যাটফর্ম তৈরি হওয়ায় তারা উপকৃত হচ্ছেন বলে অনভিমত ব্যক্ত করেন।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪