| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেল যুক্তরাষ্ট্র

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৩, ২০২৬ ইং | ১৭:৪৫:২৩:অপরাহ্ন  |  ৭০৯৩৮৮ বার পঠিত
বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেল যুক্তরাষ্ট্র
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বের হয়ে গেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত এক নির্বাহী আদেশের মাধ্যমে এক বছর আগে এ প্রক্রিয়া শুরু হয়। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ (এইচএইচএস) এবং পররাষ্ট্র দপ্তর নিশ্চিত করেছে, ডব্লিউএইচও থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

এইচএইচএসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ট্রাম্প প্রশাসনের মতে ডব্লিউএইচও তার মূল লক্ষ্য থেকে সরে গেছে এবং সংস্কার, জবাবদিহি ও স্বচ্ছতার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সংস্থাটির ভূমিকা ব্যাপকভাবে সমালোচিত হয়েছে। বিশেষ করে কোভিড-১৯-কে বৈশ্বিক স্বাস্থ্যগত জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করতে ডব্লিউএইচও বিলম্ব করেছে বলে অভিযোগ করা হয়।

এ ছাড়া, ডব্লিউএইচও একাধিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী অবস্থান নিয়েছে বলেও দাবি করা হয়।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, চীনসহ অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ডব্লিউএইচওতে বেশি আর্থিক অনুদান দিয়েছে। পাশাপাশি, ডব্লিউএইচওর ইতিহাসে কখনো কোনো মার্কিন নাগরিক মহাপরিচালক নির্বাচিত হননি বলেও উল্লেখ করা হয়। সূত্র: বিবিসি

রিপোটার্স ২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪