| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে পারে: তুরস্ক

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ১৫:৩৩:৫০:অপরাহ্ন  |  ৭০০৩১৬ বার পঠিত
ট্রাম্প গাজায় যুদ্ধ বন্ধ করতে পারে: তুরস্ক
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি গাজায় দখলদার ইসরাইলের আগ্রাসন বন্ধ করতে চাপ প্রয়োগ করতে পারেন। শুক্রবার (২৩ জানুয়ারি) স্থানীয় সময় সংবাদমাধ্যম এনটিভির এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ফিদান বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি প্রভাব বিস্তার করেন, গাজার স্থিতিশীলতা ফিরে আসবে। তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন ট্রাম্প গাজা পুনর্গঠনে ‘বোর্ড অব পিস’ গঠনের কার্যক্রম এগিয়ে নিচ্ছেন এবং বিশ্ব নেতাদের ওই বোর্ডে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।

তিনি বলেন, তিনি বিশ্বাস করেন ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আছে। গাজায় তুরস্কের সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আঙ্কারা শান্তি পরিকল্পনাকে সমর্থন করতে তার সাধ্যমতো সবকিছু করতে প্রস্তুত।

তিনি আরো বলেন, তুরস্ক গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে অংশ নিতে ইচ্ছুক। তবে যেকোনো মোতায়েন বড় আন্তর্জাতিক ঐকমত্যের উপর নির্ভর করবে বলে জোর দেন তিনি।

এ সময় ইরানে মার্কিন হস্তক্ষেপের বিরোধীতা করেছেন ফিদান। তিনি বলেন, চাপ বৃদ্ধি করলে পরিবেশ আরও অস্থিতিশীলতার দিকে যেতে পারে। নিষেধাজ্ঞা ইতোমধ্যেই ইরানের অর্থনীতির ক্ষতি করছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভকে উস্কে দিচ্ছে। তিনি আরও বলেন, তেহরান আলোচনার জন্য উন্মুক্ত, তবে তাদের কোণঠাসা করলে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪