| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত, দুই সন্তানসহ আহত ৩

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৪, ২০২৬ ইং | ২৩:০৭:৪৯:অপরাহ্ন  |  ৬৯৬২৪৮ বার পঠিত
তুরস্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত, দুই সন্তানসহ আহত ৩
ছবির ক্যাপশন: বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে

কূটনৈতিক রিপোর্টার: তুরস্কের রাজধানী আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা সপরিবারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং তিনি ও তার দুই সন্তান গুরুতর আহত হয়েছেন।

দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তুরস্কের গুরুত্বপূর্ণ পর্যটন শহর আনতালিয়া যাওয়ার পথে ইস্পারাতা এলাকায় ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়েন। দুর্ঘটনার সময় গাড়িটি শাহাদাত হোসেন নিজেই চালাচ্ছিলেন।

দুর্ঘটনায় চালকের আসনে থাকা শাহাদাত হোসেন প্রাণে বেঁচে গেলেও তার স্ত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় শাহাদাত হোসেন ও তার দুই সন্তানকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন বলে জানা গেছে।

দুপুরের ওই দুর্ঘটনার খবর পেয়ে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হকসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।

রিপোটার্স ২৪/এসসি


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪