| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্চ টু সচিবালয় : জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা

reporter
  • আপডেট টাইম: জুন ০৩, ২০২৫ ইং | ১০:১৬:৪১:পূর্বাহ্ন  |  ১৮২৮৬৮০ বার পঠিত
মার্চ টু সচিবালয় : জুলাই ঐক্যের মিছিলে পুলিশের বাধা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

স্টাফ রিপোর্টার: সরকারি দপ্তরে কর্মরত ৪৪ জন আমলাকে অপসারণের দাবিতে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছে ‘জুলাই ঐক্য’।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে সচিবালয়ের উদ্দেশে মিছিল শুরু করে সংগঠনটি। তবে মাউশি (মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর) অফিসের সামনে গেলে পুলিশ তাদের মিছিলটি আটকে দেয়।

‘জুলাই অভ্যুত্থান’-পরবর্তীতে গঠিত বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত জোট ‘জুলাই ঐক্য’ এ কর্মসূচির আয়োজন করে। মিছিল শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও কর্মী জড়ো হন।

সচিবালয়ের সামনে পৌঁছাতে না পারলেও মাউশির সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। ৪৪ জন আমলার তালিকা তুলে ধরে দ্রুত তাদের অপসারণের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরকার স্বৈরাচারী আচরণ করছে এবং ‘ভারতীয় স্বার্থরক্ষা’ করছে।

এ বিষয়ে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইসরাফিল ফরাজী সোমবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২০ মে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ৪৪ জন আমলার একটি তালিকা প্রকাশ করা হয়। সেই সময় সরকারকে ৩১ মে পর্যন্ত সময় দিয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছিল।

জুলাই ঐক্যের অভিযোগ, সরকার এখন পর্যন্ত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেয়নি। উল্টো সাম্প্রতিক সময়ে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা সংস্কারের লক্ষ্যে প্রস্তাবিত আইন সংশোধনের বিরুদ্ধে আন্দোলন করছে, যা ‘জুলাই স্পিরিট’-এর পরিপন্থি বলে দাবি সংগঠনটির।

জুলাই ঐক্যের দাবি, সরকারপন্থি আমলাদের মাধ্যমে সচিবালয় অচল করে ‘সিভিল ক্যু’-এর পরিকল্পনা করা হচ্ছে, যার পেছনে ভারতীয় অ্যাজেন্ডা কাজ করছে। সংগঠনটি শেখ হাসিনাকে ‘ভারতীয় প্রক্সি’ উল্লেখ করে তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণার দাবিতে এ কর্মসূচির আয়োজন করে।

রিপোর্টার্স২৪/এসএমএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪