| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশী নিহতের আশঙ্কা

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৬, ২০২৬ ইং | ২৩:৫৫:৩৬:অপরাহ্ন  |  ৬৮৭৬৫৮ বার পঠিত
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৫০ অভিবাসনপ্রত্যাশী নিহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে নৌকাটিতে থাকা একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। মাল্টার সামরিক বাহিনী এক প্রতিবেদনে জানিয়েছে, উদ্ধারকৃত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়েছে।

তিনুিশিয়ার উপকূল থেকে যাত্রা করা ওই নৌকাটি ডুবে যাওয়ার পর উদ্ধারকৃত ব্যক্তি বলেন, তিনি প্রায় ২৪ ঘণ্টা সাগরে ভেসে ছিলেন। এ সময় তাকে তিউনিশিয়ার দিকে যাত্রা করা একটি বাণিজ্যিক জাহাজ উদ্ধার করে। তিনি ধারণা করেন, নৌকায় থাকা প্রায় ৫০ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন।

উল্লেখ্য, উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য অভিবাসনপ্রত্যাশীরা প্রায়ই ঝুঁকিপূর্ণ নৌকায় যাত্রা করে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির কোন দেশের নাগরিক এবং নৌকায় থাকা অন্যদের জাতীয়তা এখনো জানা যায়নি।

এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। গত এক দশকে এই ধরনের যাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং দুর্ঘটনার খবরও নিয়মিত পাওয়া যায়।

২০১৪ সাল থেকে এই রুটের উপর নজর রাখছে বেসরকারি সংস্থা ‘মিসিং মাইগ্রেন্টস’। সংস্থাটির সর্বশেষ তথ্যমতে, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ৩৩ হাজার ৩২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত এই সাগরে মোট ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন, আর ২০২৫ সালে ১ হাজার ৮৭৩ জন নিহত বা নিখোঁজ হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪