| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলকাতার মোমো গুদামে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২০

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৭, ২০২৬ ইং | ১৩:০১:০১:অপরাহ্ন  |  ৬৮৬৯৪৪ বার পঠিত
কলকাতার মোমো গুদামে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু, নিখোঁজ ২০

ইন্টারন্যাশনাল ডেস্ক: কলকাতার পূর্বাঞ্চলীয় আনন্দপুরে সোমবার রাত সাড়ে তিনটায় একটি মোমো গুদামে আগুন লেগে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এছাড়াও প্রায় ২০ জন এখনও নিখোঁজ। স্থানীয় সূত্রের খবর, আগুন লেগেছিল নাজিরাবাদের ওই গুদামের দুইটি ভবনে, যেখানে সফট ড্রিংকস ও শুকনো খাবারের প্যাকেট রাখা ছিল।

ঘটনার সময় গুদামে প্রায় ৩০ জন কর্মী ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, উদ্ধার করা দেহাংশগুলো এমনভাবে পুড়ে গেছে যে সরাসরি চিহ্নিত করা সম্ভব হচ্ছে না। প্রশাসনের আশা, ফরেনসিক বা ভিসেরা পরীক্ষা করে নিহতদের পরিচয় জানা যাবে।

দমকলমন্ত্রী সুজিত বসু বলেছেন, ঘটনাটি তদন্তাধীন। গোডাউনগুলো বড় হওয়ায় রাতের সময় এত লোক সেখানে কেন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

অপরদিকে, বিজেপি নেতা ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গের নিরাপত্তা ব্যবস্থাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, মাঝে মাঝে এমন আগুন বা বিস্ফোরণের ঘটনা ঘটছে। রাজ্যকে সুরক্ষা জটের মধ্যে রাখা হয়েছে।

সোমবার রাত থেকে শুরু হওয়া আগুন মঙ্গলবার সকালেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। উদ্ধারকাজ ও দমকল অভিযান অব্যাহত রয়েছে।


সূত্র: ডয়চে ভেলে বাংলা


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪