| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের পার্লামেন্ট

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ২৮, ২০২৬ ইং | ১২:৫৭:৫২:অপরাহ্ন  |  ৬৮২৬৪৯ বার পঠিত
খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবে ভারতের পার্লামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেছে ভারতের রাজ‍্যসভা। বুধবার (২৮ জানুয়ারি) দেশটির সংসদে এ সংক্রান্ত একটি প্রস্তাব উত্থাপন করা হয়। দিনের কার্যসূচির নথিতে তাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই প্রস্তাবে রাজ‍্যসভার সাবেক দুই সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদির মৃত্যুতেও শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

এর মধ্য দিয়ে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে। রাজ্যসভার কার্যসূচিতে (লিস্ট অব বিজনেস) এই সংক্রান্ত বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) ভারতের রাজ্যসভার কার্যতালিকায় ‘অবিচুয়ারি রেফারেন্সেস’ বা প্রয়াত ব্যক্তিদের স্মরণ পর্বে বেগম খালেদা জিয়ার নাম উল্লেখ করা হয়েছে। 

রাজ্যসভার সেক্রেটারি জেনারেল পি সি মোদি স্বাক্ষরিত এই কার্যতালিকা মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশ করা হয়। নথি অনুযায়ী, আজ প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পর আধাঘণ্টা পর রাজ্যসভায় এই শ্রদ্ধা নিবেদন পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। একই পর্বে ভারতের কয়েকজন সাবেক সংসদ সদস্যের প্রতিও শ্রদ্ধা জানানো হবে।

ভারতের সংসদে বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রতি এভাবে আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪