| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কঙ্গোর খনি ধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১১:১৫:৪৮:পূর্বাহ্ন  |  ৬৬৫৮৯০ বার পঠিত
কঙ্গোর খনি ধসে নিহতের সংখ্যা ২০০ ছাড়াল

ইন্টারন্যাশনাল ডেস্ক: গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলে, বিদ্রোহী দখলাধীন এলাকায় একটি খনি ধসে ২০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে উত্তর কিভু প্রদেশের রুবায়া এলাকায়, যেখানে খনির শ্রমিক, বাজারে কাজ করা নারী ও শিশুদের মধ্যে বহু মানুষ চাপা পড়ে গুরুতর আহত হয়েছেন।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থাও শঙ্কাজনক। আহত অন্তত ২০ জনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মুইসা জানিয়েছেন, চলতি বর্ষাকালে মাটি নরম ও দুর্বল থাকায় খনির ভেতরে থাকা অবস্থায় ধসে পড়েছে মাটি। তিনি বলেন, খনিশ্রমিকরা তখন খনির ভেতরে কাজ করছিলেন। মাটির চাপ সহ্য করতে না পারায় এই বড় দুর্ঘটনা ঘটেছে।

উত্তর কিভু প্রদেশের এম২৩ বিদ্রোহী গোষ্ঠী নিয়োজিত গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা জানিয়েছে, উদ্ধারকাজ চলছে। মৃত ও আহতের নির্দিষ্ট সংখ্যা এখনও নিশ্চিত করা যায়নি, তবে প্রাণহানির সংখ্যা যথেষ্ট বেশি। নাম প্রকাশ না করার শর্তে এক উপদেষ্টা জানিয়েছে, মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গেছে।

এ ঘটনায় স্থানীয় জনগণ ও উদ্ধারকর্মীরা এখন ধ্বংসস্তূপ সরানোর জন্য তৎপর। প্রতিনিয়ত ক্ষতিগ্রস্তদের উদ্ধারে তৎপর থাকলেও, মাটি নরম থাকায় কাজ ঝুঁকিপূর্ণ। স্থানীয় কর্তৃপক্ষ ও মানবাধিকার সংগঠনগুলোর সতর্কবার্তা, খনি ও নিরাপত্তা ব্যবস্থার অদূরদর্শিতা এই ধরনের দুর্ঘটনার জন্য দায়ী হতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪