রিপোর্টার্স২৪ ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোতে চলতি মাসে তুষারপাতের পরিমাণ দেশটির বিগত ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে। কিছু এলাকায় তুষারের স্তর ৬০ থেকে ৯২ সেন্টিমিটার পর্যন্ত গভীর বলে জানা গেছে।
মস্কো স্টেট ইউনিভার্সিটির আবহাওয়া বিশেষজ্ঞরা এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষের এই শহরে তুষারপাতের ছবি শহরের বিভিন্ন এলাকা থেকে প্রকাশিত হয়েছে, যা ভারী তুষারপাতের প্রভাব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। এমন তুষারপাতে মস্কোর নাগরিকরা দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিপর্যয়ের মুখে পড়েছেন।
মস্কো অঞ্চলে কমিউটার ট্রেনের সময়সূচি বিলম্বিত হয়েছে এবং অনেক ক্ষেত্রে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। এছাড়া শহরের রাস্তা জুড়ে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। শহরের কিছু অংশে মানুষের চলাচলও কঠিন হয়ে পড়েছে।
সূত্র: দ্য মস্কো টাইমস
রিপোর্টার্স২৪/আয়েশা