| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিহত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা মহারাষ্ট্রের প্রথম নারী উপমুখ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৫:২৯:২১:অপরাহ্ন  |  ৬৬৫২৭৫ বার পঠিত
নিহত অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা মহারাষ্ট্রের প্রথম নারী উপমুখ্যমন্ত্রী
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মহারাষ্ট্র রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন সম্প্রতি উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (এনসিপি) নেতা অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। তিনি মহারাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

শপথ গ্রহণের অনুষ্ঠান শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় আয়োজন করা হলেও, এনসিপির এই সিদ্ধান্তে পাওয়ার পরিবারের সঙ্গে কোনো পরামর্শ নেওয়া হয়নি বলে জানিয়েছেন দলের প্রবীণ নেতা শারদ পাওয়ার। বারামতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি নিজেই সংবাদমাধ্যমের সূত্রে এ খবর জানতে পেরেছেন।

অজিত পাওয়ার গত বুধবার পুনের বারামতি বিমানবন্দরে এক ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হন। মুম্বাই থেকে বারামতিতে যাওয়ার পথে ‘ভিএসআর ভেঞ্চারস’-এর একটি ছোট উড়োজাহাজ দ্বিতীয়বার অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় অজিত পাওয়ারের সঙ্গে পাইলট সুমিত কাপুর, সহ-পাইলট শম্ভবী পাঠক, ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বিদিপ যাদব এবং বিমানবালা পিংকি মালিও নিহত হন।

অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে দলের নেতৃত্ব ও সরকারের গুরুত্বপূর্ণ পদে শূন্যতা তৈরি হওয়ায় দলের নেতৃত্ব দ্রুত তার স্ত্রী সুনেত্রা পাওয়ারকে উপমুখ্যমন্ত্রীর পদে স্থলাভিষিক্ত করার সিদ্ধান্ত নেয়।

শারদ পাওয়ারের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, পরিবার ও রাজনৈতিক দলের মধ্যে গভীর বিভাজন বিদ্যমান। ২০২৩ সালের জুলাই মাসে অজিত পাওয়ার বিজেপির নেতৃত্বাধীন জোটে যোগ দিলে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হয়। তবে এনসিপি নেতা অঙ্কুশ কাকাদে জানিয়েছেন, শেষ পর্যন্ত অজিত পাওয়ার দুই পক্ষের পুনর্মিলন চান।

এদিকে, দলের দুই শাখার একীভূতকরণের বিষয়টি এখন এনসিপি নেতা জয়ন্ত পাতিলের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। পরিবারের শোকের মধ্যেও সুনেত্রা পাওয়ারের উপমুখ্যমন্ত্রী হওয়া খবরটি রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রাজভবনে অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে সুনেত্রা পাওয়ার উপস্থিত থাকবেন। সূত্রগুলো নিশ্চিত করেছে যে, দলীয় সিদ্ধান্তে মনোনয়ন দেওয়া হলেও তার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিবারের কাউকে আগে জানানো হয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪