| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানের ১২ শহরে অতর্কিত হামলা, নিহত ৮০ সেনা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ১১:৩১:৫২:পূর্বাহ্ন  |  ৬৫০৪৭৮ বার পঠিত
পাকিস্তানের ১২ শহরে অতর্কিত হামলা, নিহত ৮০ সেনা

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটাসহ ১২টি শহরে অতর্কিত হামলা চালিয়েছে বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনটি এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অন্তত ৮০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গোয়েন্দা সংস্থা এবং সন্ত্রাসীবিরোধী দলের সদস্যরাও রয়েছেন।

বিএলএ বিবৃতিতে উল্লেখ করেছে, তাদের যোদ্ধারা একাধিক শহরে সিরিজ হামলা চালিয়েছে, যা তারা ‘অপারেশন হেরোফ ফেজ টু’ হিসেবে অভিহিত করেছে। ১২ ঘণ্টাব্যাপী এই অভিযানে ইসলামাবাদের নিরাপত্তা বাহিনী ও প্রশাসনিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও হামলার দাবি সমর্থন করছে।

বিএলএ’র মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানিয়েছেন, হামলা চালানো হয়েছে কোয়েটা, নশকি, মাসতুং, দালবানদিন, কালাত, খারান, পাঞ্চগুর, গোয়াদার, পানসি, তুরবাত, তুম্ব, বুলেদা, ম্যাঙ্গোচর, লাসবেলা, কেচ ও আওরানে। তারা দাবি করেছে, শত্রুপক্ষের সেনা, প্রশাসন ও নিরাপত্তা ভবনে হামলা চালিয়ে কিছু এলাকায় সাময়িকভাবে পাকিস্তান সেনাবাহিনীর চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

সংগঠনটির তথ্য অনুযায়ী, এই অভিযানে তাদের সাতজন যোদ্ধা নিহত হয়েছেন। সেনাবাহিনীর মিডিয়া উইং বলেছে, অভিযানে ভারত সমর্থিত ৯২ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এছাড়া পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বেলুচিস্তানে ১৫ জন সেনা এবং ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

এই ঘটনার ফলে বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা পরিস্থিতি ব্যাপকভাবে উত্তাল।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪