| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাশিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৪

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৮:০৮:২২:অপরাহ্ন  |  ৫৯৭০৫৯ বার পঠিত
রাশিয়ায় ভারতীয় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৪

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার বাশকোর্তোস্তান অঞ্চলের উফা শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ছুরি হামলার ঘটনা ঘটেছে। রোববার ভারতীয় দূতাবাস এবং রুশ তদন্তকারী কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, এই হামলায় অন্তত চারজন ভারতীয় শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন।

ভারতীয় দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, উফার এই দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা আহত শিক্ষার্থীদের সুস্থতার জন্য পর্যবেক্ষণ চালাচ্ছি।

রুশ তদন্ত কর্মকর্তাদের মতে, ১৫ বছর বয়সী এক কিশোর ছুরি নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। ঘটনাস্থল হল উফার একটি ছাত্রাবাস, যা মস্কো থেকে প্রায় ১,১০০ কিলোমিটার দূরে অবস্থিত। হামলায় শিক্ষার্থীদের পাশাপাশি পুলিশ কর্মকর্তারাও আহত হয়েছেন।

রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। কর্মকর্তারা যদিও শিক্ষার্থীর আচরণগত সমস্যার বিষয়ে অবগত ছিলেন, তবে প্রতিরোধমূলক পদক্ষেপ না নেওয়ায় তাদের বিরুদ্ধে এই মামলা হয়েছে।

সূত্র: রয়টার্স


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪