| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরে ঈদুল আযহার নামাজ উদযাপন

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ০৮:৩১:৩৩:পূর্বাহ্ন  |  ১৮০৯৬২৩ বার পঠিত
ফরিদপুরে ঈদুল আযহার নামাজ উদযাপন
ছবির ক্যাপশন: ফরিদপুরে বোয়ালমারীতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ১০ গ্রামবাসী।

ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরে বোয়ালমারীতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আযহা উদযাপন করেছেন ১০ গ্রামবাসী। 

আজ শুক্রবার (৬ জুন) বোয়ালমারী উপজেলার শেখর ও রূপাপাত ইউনিয়নের চারটি স্থানে সকাল ৯টা, সাড়ে ৯টায় ও ১০টায় পর্যায়ক্রমে ৪টি ঈদুল আযহার জামায়াত অনুষ্ঠিত হয়। 

জানা যায়, জেলার বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে দুটি ঈদ উৎসব ও রোজা পালন করে থাকেন।

একদিন আগে যারা দুইটি ঈদ উৎসব ও রোজা পালন করেন তাঁরা সবাই চট্টগ্রামের মির্জাখিল শরীফের মুরিদান। 

স্থানীয়রা জানান, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহ ময়দানে সকাল ৯টা ও মাইটকুমরা জামে মসজিদে সকাল সাড়ে ৮টা ও মাইটকুমরা লস্করবাড়ি জামে মসজিদে সাড়ে ৯টা এবং সহস্রাইল দায়রা শরিফে সকাল ১০টায় আদায় শেষ করেন ধর্মপ্রাণ মুসলমানরা । নামাজ শেষে তারা কোরবানী শুরু করেছেন। 

শেখর ইউনিয়নের রাখালতলি ঈদগাহের ইমাম মাওলানা জাহিদুল ইসলাম জানান, আমার বাবা এক সময় এখানে ঈদের নামাজ পড়াতেন। ৫ বছর ধরে বাবার পর থেকে আমি এখানে নামাজ পড়ায়। আজকে আমরা ঈদুল আযহার নামাজ শেষ করেছি। 

সহস্রাইল দায়রা শরিফের সমন্বয়কারী কাঁটাগড় গ্রামের বাসিন্দা কলেজ শিক্ষক মো. মাহিদুল হক জানান, চট্টগ্রামের মির্জাখিল শরীফ ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে শেখর ও রুপাপাত ইউনিয়নের কাটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ ১০ গ্রামের আংশিক লোকজন আমরা একদিন আগে দুইটি ঈদ ও রোজা পালন করি। আজকে আমরা ১০টায় নামাজ আদায় করলাম। 

এ ব্যাপারে শেখর ইউপির সাবেক চেয়ারম্যান ও সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইস্রাফিল মোল্লা বলেন, ছোটবেলা থেকে দেখে আসছি শেখর ও রুপাপাত ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের আংশিক মানুষ দীর্ঘদিন যাবত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগাম রোজা ও দুইটি ঈদ উদযাপন করেন। 


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪