| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ উদযাপন

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ০৮:৩৫:২৪:পূর্বাহ্ন  |  ১৮১৯৫৪৩ বার পঠিত
লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ উদযাপন
ছবির ক্যাপশন: লক্ষ্মীপুরের ১১ গ্রামে ঈদ উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি :

সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উদযাপন করা হচ্ছে। জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা ও সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের সহস্রাধিক মুসল্লি ঈদুল আজহা উদযাপন করেন।

সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া মাদ্রাসায় এবং নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানসহ বিভিন্ন স্থানে ঈদের নামাজের অনেকগুলো জামাত অনুষ্ঠিত হয়। এসব গ্রামের সহস্রাধিক মুসল্লি পৃথক পৃথকভাবে নিজ নিজ ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করে থাকেন। মাওলানা ইসহাক (রহ.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সংগতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা গত ৪১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪