| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মার্কিন বিমান হামলায় ক্যারিবীয় সমুদ্রে নিহত ৩

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৪, ২০২৬ ইং | ১৩:১০:১৪:অপরাহ্ন  |  ৫৪৬২৩৩ বার পঠিত
মার্কিন বিমান হামলায় ক্যারিবীয় সমুদ্রে নিহত ৩

ইন্টারন্যাশনাল ডেস্ক: ক্যারিবীয় অঞ্চলে আবারো মার্কিন সামরিক বাহিনী একটি নৌযান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে, যার ফলে তিনজনের প্রাণহানি ঘটেছে। ঘটনা নিয়ে নিশ্চিত তথ্য দিয়েছে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে অভিযান পরিচালনাকারী ইউএস সাউদার্ন কমান্ড।

সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান অনুসারে, মাদকের বিরুদ্ধে নেমে মার্কিন প্রশাসন নিয়মিতভাবে ওই এলাকায় বিভিন্ন নৌযানকে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করছে। চলতি বছরের হিসাব অনুযায়ী, গত বছরের সেপ্টেম্বর থেকে এ ধরনের হামলায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন।

যদিও মার্কিন কর্তৃপক্ষ নিহতদের মাদক পাচারের সঙ্গে যুক্ত বলে দাবি করছে, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচারবহির্ভূত মৃত্যুদণ্ডের সমতুল্য” হিসেবে বর্ণনা করেছেন।

এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠছে কেন এমন ধরণের অভিযান এখনো আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের বাইরে পরিচালিত হচ্ছে?


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪