| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাইবান্ধায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

reporter
  • আপডেট টাইম: জুন ০৬, ২০২৫ ইং | ০৬:৩৩:২৭:পূর্বাহ্ন  |  ২৪৭৮১৯৬ বার পঠিত
গাইবান্ধায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ছবির ক্যাপশন: গাইবান্ধায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু।

নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে অটোচালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত (১৮) ও ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুল (১৮)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

জুলফিকার আলি ভুট্টু বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে। 




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪