| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এপস্টেইন ফাইল নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হিলারির চাঞ্চল্যকর অভিযোগ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১২:২০:০৩:অপরাহ্ন  |  ৫০৭৭৫৬ বার পঠিত
এপস্টেইন ফাইল নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে হিলারির চাঞ্চল্যকর অভিযোগ

রিপোর্টার্স২৪ ডেস্ক: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিপত্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে হোয়াইট হাউস।

বার্লিনে অনুষ্ঠিত বার্ষিক ওয়ার্ল্ড ফোরামে তিনি বিবিসিকে জানিয়েছেন, বিচার বিভাগ ফাইলগুলো প্রকাশ করতে ইচ্ছাকৃতভাবে দেরি করছে। হিলারি স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত নথি জনসমক্ষে আনার দাবি জানান।

অন্যদিকে, হোয়াইট হাউস অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে, ট্রাম্প প্রশাসন এপস্টেইন ফাইল উন্মুক্ত করার মাধ্যমে ভুক্তভোগীদের জন্য ডেমোক্র্যাটদের চেয়েও বেশি কাজ করেছে।

এদিকে, কংগ্রেসের ওভারসাইট কমিটি আগামী ২৬ ফেব্রুয়ারি হিলারি ক্লিনটন এবং ২৭ ফেব্রুয়ারি বিল ক্লিনটনকে তলব করেছে। ১৯৮৩ সালের পরে বিল ক্লিনটন প্রথম সাবেক প্রেসিডেন্ট হিসেবে কংগ্রেসের প্যানেলের সামনে উপস্থিত হবেন।

হিলারি এও জানিয়েছেন যে, ট্রাম্প প্রশাসন এই ফাইল ব্যবহার করে জনদৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করছে। তিনি জনসমক্ষে শুনানি আয়োজনের আহ্বান জানিয়েছেন যাতে সত্য পুরোপুরি জানা যায়।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪