| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাকিস্তানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও শিশু নিহত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৭, ২০২৬ ইং | ১৮:১১:৪০:অপরাহ্ন  |  ৫০৬৬১৪ বার পঠিত
পাকিস্তানে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য ও শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক: আফগান সীমান্তের কাছে পাকিস্তানের বাজাউর জেলায় জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ সদস্য এবং এক শিশু নিহত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) খাইবার পাখতুনখওয়া প্রদেশের এক চেকপয়েন্টে বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে চালিয়ে দেয়া হয়। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনায় নারী ও শিশুসহ আরও সাতজন আহত হয়েছেন।

সেনাবাহিনী দাবি করেছে, নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় ১২ জঙ্গি নিহত হয়েছে। আইএসপিআর জানিয়েছে, বিস্ফোরণে চেকপোস্টের অবকাঠামো ধসে পড়ে এবং আশেপাশের আবাসিক ভবনগুলোও ক্ষতিগ্রস্ত হয়।

হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে। পাকিস্তানি এক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখওয়ায় জঙ্গি হামলার ঘটনা ২০২৫ সালে বেড়ে ২৩৩১ জনে পৌঁছেছে, যা ২০২৪ সালের ১৬২০ জনের তুলনায় অনেক বেশি।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪