| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৮, ২০২৬ ইং | ১১:১২:৩০:পূর্বাহ্ন  |  ৫০৩৩০০ বার পঠিত
ভারতের বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রি বন্ধ

রিপোর্টার্স২৪ ডস্ক: ভারতের বিহার রাজ্যে প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার–এর নেতৃত্বাধীন সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজ্যের উপমুখ্যমন্ত্রী বিজয়কুমার সিনহা জানান, নতুন নিয়ম কার্যকর হলে খোলা জায়গায় মাছ বা মাংস বিক্রি করা যাবে না। কেবল লাইসেন্সধারী নির্দিষ্ট দোকানেই এসব পণ্য বিক্রির অনুমতি থাকবে।

তিনি বলেন, সবাইকে নতুন বিধি মানতে হবে; অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে ঠিক কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে এবং বিধি ভাঙলে কী ধরনের শাস্তি দেওয়া হবে- তা এখনো স্পষ্ট করা হয়নি।

এর আগে ২০২৫ সালে উত্তরপ্রদেশ রাজ্যে ধর্মীয় স্থানের ৫০০ মিটারের মধ্যে মাংস বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ- এর সরকার।

বিহারের নতুন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহ। তিনি জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, বিহারে আগে থেকেই মদ বিক্রি নিষিদ্ধ রয়েছে। এবার প্রকাশ্যে মাছ ও মাংস বিক্রিতে নিয়ন্ত্রণ আরোপের উদ্যোগ রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪